| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য আলাদা ভবনের সুপারিশ করবেন রিজভী

আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:০৬
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য আলাদা ভবনের সুপারিশ করবেন রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য একটি পৃথক ভবন নির্মাণে সরকারের কাছে সুপারিশ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, গত দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশের আইনি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। বিচার বিভাগ যেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্রভাবের কবলে না পড়ে, সে বিষয়ে বিচারকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনি প্রক্রিয়া যেন আর কখনো কোনো ব্যক্তি বা সরকারের প্রভাবাধীন না হয়, তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তরুণ আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সেই সময়ে দেশের অনেক প্রথিতযশা আইনজীবীও নির্যাতনের শিকার হয়েছেন। এ প্রেক্ষাপটে আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা বাড়াতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য একটি পৃথক ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি সরকারের কাছে এ বিষয়ে জোরালো সুপারিশ করার আশ্বাস দেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২