| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

রায়পুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল মিছিল ও জনসভা

২৪ ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

গৌরব সাহা , নরসিংদী প্রতিনিধি
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯
রায়পুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল মিছিল ও জনসভা
ছবিঃ নিউজ.জংশন জনসভাস্থলের মুহুর্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় বিশাল মিছিল, জনসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রায়পুরা উপজেলা প্রাঙ্গণে সমবেত হন। পরে উপজেলার ২৪টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি রায়পুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত জনসভাস্থলে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান।

সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে নরসিংদী জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল ও জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো রায়পুরা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২