| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

শালিখায় কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ ও চেক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

শালিখায় কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ, দেওয়া হলো সংরক্ষণ মেশিন স্থাপনের চেক

সুবির ঘোষ, মাগুড়া
আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৮
শালিখায় কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ ও চেক প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ছবিঃ নিউজ.জংশন

মাগুরার শালিখায় বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি, পেঁয়াজ চাষের উপকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন স্থাপনের চেক প্রদান করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে শালিখা উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, শালিখা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব সিকদার, জেলা যুবদলের সহসভাপতি কাইজার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপকারভোগীরা।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও পেঁয়াজ চাষের উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন স্থাপনে চেক এবং শিক্ষা উপকরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ করা হয়।

স্থানীয়রা মনে করছেন, কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে কৃষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং স্থানীয় পর্যায়ে এর ইতিবাচক প্রভাব পড়বে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২