বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নুর।
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার ও দেশের কল্যাণে কাজ করে যাবেন।
এ সময় তিনি বিএনপির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য কামনা করেন।