বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি, নরসিংদী সদর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ মঙ্গল শোভাযাত্রা ও র্যালির আয়োজন করা হয়।