| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

অভিনেত্রী শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জিডিপির

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৫:৩০
অভিনেত্রী শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জিডিপির
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: অভিনেত্রীর ফেসবুক

জুলাইবিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নাঈম আহমেদ এ দাবি জানান।

নাঈম আহমেদ অভিযোগ করেন, শাওন দেশে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া, প্রয়োজনীয় মানসিক চিকিৎসার ব্যবস্থা করা এবং জুলাইবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের আমলে মেহের আফরোজ শাওনের দেশে ফেরার পেছনে সরকারের অভ্যন্তরে বা একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তির সহযোগিতা থাকতে পারে।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন নাঈম আহমেদ। তার ভাষ্য, জুলাইবিরোধী শক্তির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ আওয়ামী লীগের সাবেক জোটসঙ্গী ১৩টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের দাবিও জানায় জিডিপি।

সংবাদ সম্মেলনে জিডিপির প্রধান সংগঠক এহসান উল্লাহ এবং সদস্যসচিব আব্দুল আলিম উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২