| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার

পশ্চিম দেবিপুর ইসলামনগরে ডিবির অভিযান, নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারের দাবি

মো: আল হাসান, জয়পুরহাট
আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৫:২৪
৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

জয়পুরহাটে অভিযান চালিয়ে ৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আছমা বেগম (৫৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে জয়পুরহাট সদর উপজেলার পৌরসভার পশ্চিম দেবিপুর ইসলামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, পশ্চিম দেবিপুর ইসলামনগর গ্রামের জুয়েলের সুবর্ণা স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আছমা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তার আছমা বেগম পশ্চিম দেবিপুর (ইসলামনগর) গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী এবং মৃত আজাহার আলীর মেয়ে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২