| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটে গণস্বাক্ষর অভিযান

সামাজিক সমস্যা সমাধানে আলোচনা সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

মো: আল হাসান, জয়পুরহাট
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭
মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটে গণস্বাক্ষর অভিযান
ছবিঃ নিউজ.জংশন

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকমুক্ত, নিরাপদ ও বসবাসযোগ্য পুনট ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে গণস্বাক্ষর অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার পুনট হাট চত্বরে বেসরকারি সংস্থা ‘আর্থ রুট সোসাইটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আর্থ রুট সোসাইটির সহ-সভাপতি সেকেন্দার আলী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব এস এম মেরিন, সহ-সভাপতি চৌধুরী রোমানা, নান্দাইল দীঘি কলেজের সহকারী শিক্ষক আতাউর রহমান দুলাল, পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার সফির উদ্দিনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা পুনট ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা এবং সেগুলোর টেকসই সমাধান নিয়ে আলোচনা করেন।

পরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী গণসচেতনতা তৈরির লক্ষ্যে একটি গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন করা হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২