| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মানববন্ধনে নাম জড়ানোর প্রতিবাদে তেঁতুলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

‘রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিত অপপ্রচার’—সুলতানা রাজিয়া

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫
মানববন্ধনে নাম জড়ানোর প্রতিবাদে তেঁতুলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
ছবিঃ নিউজ.জংশন সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনে নিজের নাম জড়ানোসহ ‘মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় তেঁতুলিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

সুলতানা রাজিয়া বলেন, গত ২৯ আগস্ট উপজেলার শালবাহান ইউনিয়নের টায়াগছ গ্রামে একটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, সংবেদনশীল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে টানা চারবার মানববন্ধন করা হয়েছে বলেও জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়িয়ে এলাকায় নানা ধরনের গুজব ছড়াচ্ছে। মানববন্ধনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

সাবেক এই মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, শিশুর সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণচেষ্টার মতো গুরুতর ঘটনা কোনোভাবেই আড়াল করা উচিত নয়। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২