| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

হিজলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর রহমান

দেশপ্রেম, শৃঙ্খলা ও জনসেবার বার্তা নিয়ে তৃণমূলে গণসংযোগ

মো: আজাদ খান, চিতলমারী
আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৩:৪১
হিজলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই বাগেরহাটের চিতলমারী উপজেলায় সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে আলোচনা। পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্রই এখন সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে ৩ নম্বর হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম অছিকুর রহমান।

এস এম অছিকুর রহমান ৩ নম্বর হিজলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য একরাম আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে সাদামাটা ও জনসম্পৃক্ত এই ব্যক্তি বর্তমানে প্রবাসে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রবাসে থেকেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন অছিকুর রহমান। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন বলে তার সমর্থকদের দাবি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে হিজলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন অছিকুর রহমান। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সভা-সমাবেশেও তাঁর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।

নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এস এম অছিকুর রহমান বলেন, সমাজসেবা করতে এবং সবসময় ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে ভালোবাসি। এ কারণেই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু ইউনিয়নবাসী নয়, দেশ-বিদেশে অবস্থানরত চিতলমারীর অনেক মানুষও আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও উৎসাহই তাঁর সবচেয়ে বড় শক্তি। সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং হিজলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

স্থানীয় সচেতন মহলের মতে, সৎ, দক্ষ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা স্থানীয় নেতৃত্বে এগিয়ে এলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল হতে পারে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, সেটিই এখন দেখার বিষয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২