| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

সিলেটে ডিসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেটে ডিসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেট প্রতিনিধি
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:১৭
সিলেটে ডিসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন।

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় সিলেট নগরীতে সংগঠনের বিভাগীয়, জেলা ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন। প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি-সাহিত্যিক ও লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান। এছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. সারোয়ার আলম একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা। দায়িত্ব পালনে তিনি সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

তারা সিলেটের উন্নয়ন ও জনস্বার্থের কথা বিবেচনা করে তার বদলির আদেশ পুনর্বিবেচনা ও প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন।

পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২