| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য কলম চান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে অভিযান চালিয়ে ফারুক আহমেদকে আটক; অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১১:২০
শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য কলম চান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কলম চান আবু হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, হত্যা মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকেলে ব্রাহ্মণডোরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাবেক ইউপি সদস্য কলম চান আবু (প্রায় ৬৫) গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাবুল মিয়া গত ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফারুক আহমেদকে প্রধান আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফারুক আহমেদ ও তার সহযোগীদের হামলায় কলম চান আবুর মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানিয়েছিলেন, প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহমেদ বলেন, “গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২