| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মিয়ানমারে পাচারের সময় ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৬:০৮
মিয়ানমারে পাচারের সময় ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ
ছবিঃ নিউজ.জংশন

কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার একটি দল।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বোট ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মালামাল ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২