| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মেহেরপুরে মাদক মামলায় ১ ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

মো. বিপ্লব ইসলাম
আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১০:০২
মেহেরপুরে মাদক মামলায় ১ ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড
ছবিঃ নিউজ.জংশন

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে মোনতাজ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোনতাজ আলী গাংনী উপজেলার কাজীপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুরে গাংনী উপজেলার সহড়াতলা বিওপির সুবেদার মোহাম্মদ ইসরাইল শেখের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের ১৪৫/৩ এস পিলারের ১০০ গজ দক্ষিণে বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মোনতাজ আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন, ২০২৪ সালের ১ জানুয়ারি গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা করা হয়। মামলার নম্বর ১, জিআর কেস নং-১/২৪ এবং সেশন কেস নং-২৮৫/২৪।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মোনতাজ আলীকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২