| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মানবিক সংগঠক কাজী রোকসানার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন সংগঠনের নেতারা

হারুন রশীদ শেখ
আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৯
মানবিক সংগঠক কাজী রোকসানার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন সংগঠনের নেতারা
ছবিঃ নিউজ.জংশন

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠক এবং বিউটি পার্লারের প্রশিক্ষক কাজী রোকসানা অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে কুমিল্লায় নিজ বাসভবনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

কাজী রোকসানা BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি এবং কুমিল্লা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, মানবিক সহায়তা, অপরাধ প্রতিরোধ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

সংগঠন সূত্রে জানা যায়, সম্প্রতি সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে কাজী রোকসানার বাম পায়ের রগে আঘাত ও ফ্র্যাকচার হয়। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কুমিল্লার একটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে তিনি কুমিল্লায় নিজ বাসভবনে অবস্থান করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পাশাপাশি বিশ্রামে রয়েছেন।

তার অসুস্থতার খবর জানিয়ে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম দেশবাসী, সংগঠনের নেতাকর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে কাজী রোকসানার দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কাজী রোকসানা দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে আসছেন। নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সমাজসেবা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তারা আরও বলেন, মানবিক কাজে নিবেদিতপ্রাণ এই সংগঠক দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে পুনরায় মানুষের কল্যাণে কাজ করবেন—এটাই তাদের প্রত্যাশা।

এদিকে কাজী রোকসানার দ্রুত আরোগ্য কামনা করে সংগঠনের পক্ষ থেকে দেশবাসী ও সকল শুভানুধ্যায়ীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২