| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন শামীম কায়সার লিংকন, আলোচনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ

গোবিন্দগঞ্জের সংসদ সদস্যকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে দাবি

আলমগীর কবির, গাইবান্ধা
আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ১২:৫৬
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন শামীম কায়সার লিংকন, আলোচনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ
সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে—এমন আলোচনা সরকারের উচ্চ পর্যায়ে চলছে বলে জানা গেছে।

সরকারের কার্যক্রমে গতি বাড়ানো এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তাভাবনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ প্রক্রিয়ায় নতুন করে চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলেও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রিপরিষদের একজন প্রভাবশালী সদস্যের বরাত দিয়ে জানা গেছে, মন্ত্রিসভা সম্প্রসারণ বা নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন।

আগামী ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার বিষয়টি সামনে রেখে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড, মন্ত্রীদের কর্মদক্ষতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। তবে এ পর্যালোচনার অংশ হিসেবে বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠন বা দপ্তর পুনর্বণ্টনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। সরকারের শুরুতে তুলনামূলক বড় পরিসরে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হলেও কয়েকজন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে কাজের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি আলোচনায় এসেছে বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য, ভবিষ্যতে মন্ত্রিসভায় কোনো পরিবর্তন প্রয়োজন হলে প্রধানমন্ত্রী নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবেন। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলেও তারা জানান।

তবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সম্ভাবনা ও আলোচনার মধ্যেই রয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২