| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মণিরামপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আব্দুল্লাহ আল মামুন, যশোর
আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৯:২৭
মণিরামপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
ছবিঃ নিউজ.জংশন

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে বর্ণাঢ্য সড়ক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মণিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সম্রাট হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক,জামায়াত নেতা আহসান হাবীব লিটন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও নিরাপদ মৎস্য উৎপাদনে সবাইকে আরও সচেতন হতে হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২