| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের সভা

সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

যশোর প্রতিনিধি
আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৬:১৩
মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের সভা
ছবিঃ নিউজ.জংশন

যশোরের মণিরামপুরে ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার অর্ধমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে মণিরামপুরে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা শাখার সহসভাপতি চিকিৎসক আহসান হাবীব।

সভায় উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থবিষয়ক সম্পাদক আবু রায়হান, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২