| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মাগুরা সদরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ কর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

সুবির ঘোষ, মাগুরা
আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৪:১৯
মাগুরা সদরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ কর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
ছবিঃ নিউজ জংশন

মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অবসরপ্রাপ্ত ৭৮ জন কর্মীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবনে অবদান রাখায় প্রতিষ্ঠানটির ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা পরিবার পরিকল্পনার উপপরিচালক গাজী বশির আহম্মেদ।

তিনি বলেন, বিদায়ী কর্মীরা তাঁদের দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তাঁদের অভিজ্ঞতা ও সেবার স্মৃতি প্রতিষ্ঠানটির জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. সুমা সাহা, মাগুরা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান খান, এমসিএইচএফপি মেডিকেল অফিসার ডা. দোলন ঘোষ এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লতিফা পাভিন।

এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী সহকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মীদের কর্মজীবনের বিভিন্ন অবদানের প্রশংসা করেন এবং তাঁদের অবসরজীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফপিটি বিলাস বিশ্বাস।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২