তারেক জিয়া পরিষদ ভোলা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. লিমন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে রাতে ভোলা শহরে ব্যানার নিয়ে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
নেতাকর্মীরা বলেন, নতুন কমিটির নেতৃত্বে তারেক জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন নেতাকর্মীরা।