শিক্ষা, শৃঙ্খলা ও সম্মানের মূলমন্ত্রকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাহাড়া দুবাগ গ্রামের আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার প্রবাসী শাখার কার্যক্রমকে আরও সুষ্ঠু, সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৬ আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে অনুষ্ঠিত এক কনফারেন্স কলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কনফারেন্স কলে সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক নির্বাহী সদস্য এবং প্রবাসে অবস্থানরত সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো. নুর উদ্দিন, মো. তোফায়েল আহমেদ তপু, কাউসার আহমদ সুমন, আব্দুল কুদ্দুস সুমন ও আমীর আলী। এছাড়া উপদেষ্টা সদস্য দিদারুল ইসলাম, হিরা মিয়া ও লুকমান আহমেদ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলামসহ প্রবাসে অবস্থানরত সাবেক নির্বাহী সদস্য ও সম্মানিত সদস্যরা কনফারেন্স কলে অংশ নেন। তাদের মধ্যে মো. রিপন মিয়া ও শাহজাহান মিয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের প্রবাসী শাখার কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত সকল সদস্যের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার প্রবাসী শাখা শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।