| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

মুবারক র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে নবীপ্রেমীদের অংশগ্রহণ

আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৫
বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন
ছবিঃ নিউজ.জংশন

সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মুবারক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বাদ জোহর বিশ্বনাথ কামিল মাদরাসায় হাজারো নবীপ্রেমিক, শিক্ষার্থী, আল-ইসলাহ ও তালামীযের নেতাকর্মীরা সমবেত হন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্বনাথ কামিল মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত কবিতার পঙ্‌ক্তি সংবলিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের কণ্ঠে নাত ও প্রশংসাগীতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‌্যালি শেষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আল-ইসলাহর উপদেষ্টা মাওলানা আখতার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম। বক্তব্য দেন বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ এবং দশঘর দারুল কোরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খায়রুল ইসলাম।

সাবেক তালামীয সভাপতি আব্দুল মোক্তাদির ফয়ছল ও হুসাইন আহমদ রাজনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সেক্রেটারি মাওলানা ইসলাম লতিফি।

এ সময় উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি সুফি সামসুল ইসলাম, উপজেলা আল-ইসলাহর উপদেষ্টা তালুকদার ফয়জুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আকমল হোসেন শাকুর, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, সহসাধারণ সম্পাদক মাওলানা সামসুল ইসলাম, মুফতি আব্দুল মোমিন, মাওলানা শেখ সাহিদুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন মীয়ার মাজার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২