| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, অভিযান অব্যাহত

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ১১:৫৬
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
বিশ্বনাথে ১৫ আগস্ট রাতে অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল । ছবিঃ সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার এসআই বাবুল সিংহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-১৬, তারিখ ১৯ আগস্ট ২০২৬। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকনকে প্রধান আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া (২২)কে গ্রেপ্তার করে। তিনি পৌর শহরের উত্তর মশুলা (জানাইয়া) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে লামাকাজী-টু-বিশ্বনাথ সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মশাল হাতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ১৭ আগস্ট থেকে ওই মিছিলের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের অভিযোগ, ওই মিছিলে অংশগ্রহণকারীরা সরকারি কার্যক্রম ব্যাহত করা, উন্নয়ন বাধাগ্রস্ত করা, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা ও এতে অর্থায়ন এবং অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমে সহযোগিতার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, মামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২