নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. এহসান উল্লাহ পিয়াল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
গ্রেপ্তারকৃত এহসান উল্লাহ পিয়াল বেলাবো উপজেলার নিলক্ষীয়া নামাপাড়া এলাকার মৃত জহিরুল হক ওরফে উল্লাহর ছেলে। তাঁর মায়ের নাম মোছা. খাদিজা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলাবো থানার মামলা নম্বর-১৬, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে যথাসময়ে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।