| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৪:১৬
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবিঃ নিউজ জংশন

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে সাড়ে ৭ লিটার চোলাইমদসহ আকরাম হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দাতিয়ারা এলাকায় নতুন ওয়াপদা গেইটের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল দাতিয়ারা এলাকায় অভিযান চালায়। এ সময় নতুন ওয়াপদা গেইটের সামনে সন্দেহভাজন হিসেবে আকরাম হোসেনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭ দশমিক ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আকরাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভাদুঘর পূর্বপাড়া (বাজার সংলগ্ন) এলাকার মৃত আব্দুল হাফিজ ও আমেনা বেগমের ছেলে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, উদ্ধার করা মদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আকরামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২