| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বীরগঞ্জে ৪ মাদক কারবারি ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বীরগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৪৮
বীরগঞ্জে ৪ মাদক কারবারি ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ছবিঃ নিউজ.জংশন

দিনাজপুরের বীরগঞ্জে জনসাধারণের সহায়তায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে আটক চার মাদক কারবারি ও সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার ডাঙ্গর গ্রামের নুর আলমের ছেলে রাকিবুল হাসান রকি এবং ঝলঝলি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মনিরুল ইসলামকে তিন মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া চিলকুড়া গ্রামের সেলিম আক্তারের ছেলে রিয়াদ হোসেন এবং শিবনাথের ডাঙ্গা গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে নুর আলম সিদ্দিককে ১৫ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেওয়া হয়।

পরে দণ্ডিতদের হাজতি পরোয়ানাসহ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২