| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বান্ধবীদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় মাহি; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা

মিরাজুল ইসলাম, পীরগঞ্জ
আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৯:১০
পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ছবিঃ নিউজ জংশন

রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহি ছোটকুয়া গ্রামের আয়ব আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মাহিকে দেখতে না পেয়ে তার সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে গিয়ে মাহির সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।

মাহির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও গভীর শোক প্রকাশ করেছেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২