| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করল প্রশাসন

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:৫৪
পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করল প্রশাসন

পাবনার বেড়া উপজেলার যমুনা ও হুরাসাগর নদীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদফতর ও নগরবাড়ি নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে পরিচালিত অভিযানে প্রায় ১,০০০ মিটার কারেন্ট জাল এবং ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ জানায়, দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার এসব জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২