| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পুঠিয়ায় চিংড়িতে ক্ষতিকর জেলি মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা, ধ্বংস ১০ কেজি চিংড়ি

মোঃ নাসিরউদ্দিন
আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৬
পুঠিয়ায় চিংড়িতে ক্ষতিকর জেলি মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা, ধ্বংস ১০ কেজি চিংড়ি

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বাড়ানোর দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অসাধু উপায়ে চিংড়ি মাছের ওজন বাড়াতে ক্ষতিকর জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জেলিমিশ্রিত ১০ কেজি অস্বাস্থ্যকর ও ভেজাল চিংড়ি জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে ক্ষতিকর জেলি প্রয়োগ করে বাজারজাত করে আসছেন। এতে মাছের ওজন কৃত্রিমভাবে বাড়ানো হলেও তা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের নজরদারির পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদেরও সচেতন হতে হবে। ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পুঠিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২