| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত

মোঃ রাহাত হোসেন রাফি, পঞ্চগড়
আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩২
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত
ছবিঃ নিউজ.জংশন

পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগড় গ্রামের বাসিন্দা।


নিহত জয়নাল আবেদীন শান্তিনগড় গ্রামের আসিরের ছেলে। তিনি পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।


রোববার (১৬ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২