| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদের মতবিনিময় সভা

মো. আল হাসান, জয়পুরহাট
আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৮:২৩
পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদের মতবিনিময় সভা
বটতলা বাজারে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ফজলুর রহমান সাঈদ | ছবিঃ নিউজ জংশন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বটতলা বাজারে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ফজলুর রহমান সাঈদের সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় আওলাই ইউনিয়নের বটতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. নূর হোসেন আকন্দ বাবু।

সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু রায়হান।

এ ছাড়া বক্তব্য দেন আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম নান্নু এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় আওলাই ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। স্থানীয় জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. ফজলুর রহমান সাঈদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা গুরুত্ব দিয়ে শোনা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২