জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রতনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আবু হাসান এবং উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে গোলাম রাব্বিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।