| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পাঁচবিবিতে গণসংযোগ কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা

মাসব্যাপী কর্মসূচি সফল করতে বাগজানা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের পরিকল্পনা

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫০
পাঁচবিবিতে গণসংযোগ কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা
ছবিঃ নিউজ.জংশন

পাঁচবিবিতে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাগজানা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কর্মসূচি সফল করতে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা, গণসংযোগের কৌশল, দায়িত্ব বণ্টন এবং সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বাগজানা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. শাহাদৎ হোসেন এবাদতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সুফিয়ান মুক্তার।

তিনি বলেন, মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সুপরিকল্পিতভাবে গণসংযোগ পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে তাদের আশা-আকাঙ্ক্ষা, মতামত ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হওয়া জরুরি। একটি সফল গণসংযোগ কর্মসূচির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা, পারস্পরিক সমন্বয় এবং দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমীর মো. তৌফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মো. মুনছুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২