| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

নরসিংদীতে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ, বাবা-ছেলে গুরুতর আহত

স্ত্রীর সঙ্গে অভিমান থেকে আত্মহত্যার চেষ্টা বলে ধারণা পুলিশের; দুজনকেই ঢাকায় পাঠানো হয়েছে

গৌরব সাহা , নরসিংদী প্রতিনিধি
আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৭:২৫
নরসিংদীতে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ, বাবা-ছেলে গুরুতর আহত
ছবিঃ নিউজ.জংশন

নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক বাবা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী শহরের আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাবা আল আমিন (২৫) ও তাঁর ছেলে আরিয়ান গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত আল আমিন নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে। তিনি পেশায় ইন্টেরিয়র ডিজাইনার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাঁর স্ত্রী রুমি বেগম কিছুদিন আগে তাকে ছেড়ে চলে যান। যাওয়ার সময় সাড়ে চার বছর বয়সী ছেলে আরিয়ানকে আল আমিনের কাছে রেখে যান।

এরপর স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনতে আল আমিন বিভিন্নভাবে চেষ্টা করেন। সম্প্রতি রুমি বেগম ফিরে আসার আশ্বাস দিলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনি ফিরে না আসায় হতাশ হয়ে পড়েন আল আমিন। একপর্যায়ে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আরশিনগর এলাকা অতিক্রম করার সময় সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন তিনি।

দুর্ঘটনায় আল আমিনের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁর ছেলে আরিয়ানের মাথায়ও গুরুতর আঘাত রয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনির হোসেন জানান, বাবা ও ছেলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বাবা ও ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করে জানা যাবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২