| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
বিশ্ব

নিট আন্দোলনের পর একাধিক রাজ্যে ধরপাকড়

মোদিবিরোধী পোস্ট অপসারণে পুলিশের তৎপরতা, আটকদের মুক্তির দাবি সিজেপির

বিশ্ব জংশন
আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০১:০০
নিট আন্দোলনের পর একাধিক রাজ্যে ধরপাকড়
ছবিঃ সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET)–এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের পর দেশটির একাধিক রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে প্রকাশিত ‘আপত্তিকর’ পোস্ট ও ভিডিও অপসারণে তৎপর হয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারসহ কয়েকটি রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও কর্মীদের আটক এবং গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, কেন্দ্রীয় সরকারের আশ্বাসের ভিত্তিতেই তারা আন্দোলন প্রত্যাহার করেছিল।

সোমবার এক বিবৃতিতে সিজেপি জানায়, যেসব রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে, সেখানে আটক ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়া হবে। সংগঠনটি দ্রুত আটকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, বিভিন্ন রাজ্যে বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারে আন্দোলনকারীদের টার্গেট করে আটক ও গ্রেপ্তার করা হচ্ছে বলে তারা খবর পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়।

অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রকাশিত আপত্তিকর ও অশালীন পোস্ট এবং ভিডিও শনাক্ত করে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের সামাজিক মাধ্যম পর্যবেক্ষণকারী দল নিয়মিত বিভিন্ন প্ল্যাটফর্ম নজরদারি করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়ে কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি পোস্ট ও ভিডিও অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২