| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
বিশ্ব

টানা ৫ম বার চ্যাম্পিয়ন বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে

ঐতিহাসিক সাফল্যে ‘মিছবাহ-মহোব্বত-নেছার প্যানেল’-এর অভিনন্দন ও শুভেচ্ছা

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০
টানা ৫ম বার চ্যাম্পিয়ন বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে
ছবিঃ নিউজ.জংশন

গৌরব ও সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক অর্জন করেছে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে দল।

দলের এ অসাধারণ সাফল্যে ‘মিছবাহ-মহোব্বত-নেছার প্যানেল’-এর পক্ষ থেকে খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে দলের এই অবিস্মরণীয় জয় বিশ্বনাথের ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে দলটি তাদের দক্ষতা, ঐক্য ও ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২