| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

টঙ্গিবাড়ীতে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালতে দুজনের এক মাসের সশ্রম কারাদণ্ড

হারুন রশীদ শেখ
আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৩:৫৩
টঙ্গিবাড়ীতে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে তিন পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের আমতলী চাঁনতারা মসজিদের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রবনগরকান্দি গ্রামের আবুল হাসেন কাজীর ছেলে মো. সুরুজ কাজী (৩২) এবং ধীপুর গ্রামের করিম শেখের ছেলে আলামিন শেখ (৩৫)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে তিন পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে শনিবার (১৫ আগস্ট) সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালত সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত দুজনকে পরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২