| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

টঙ্গীবাড়ীতে চুরি মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১১:২৬
টঙ্গীবাড়ীতে চুরি মামলার আসামি গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত চুরি মামলার এজাহারনামীয় ও তদন্তে সন্দিগ্ধ এক আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—মো. রিপন শেখ (২৭)। তিনি টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের ধামারণ গ্রামের মৃত আতাবর শেখের ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় টঙ্গীবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে টঙ্গীবাড়ী থানাধীন যশলং ইউনিয়নের ধামারণ এলাকায় রিপন শেখের নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, রিপন শেখ একটি নিয়মিত চুরি মামলার এজাহারনামীয় আসামি এবং মামলার তদন্তে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (২৪ আগস্ট ২০২৬) আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২