| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

টেকনাফে বর্ণাঢ্য জশনে জুলুস

ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত জুলুসে অংশ নেন দুই শতাধিক যানবাহনে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি

টেকনাফ প্রতিনিধি
আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৪
টেকনাফে বর্ণাঢ্য জশনে জুলুস
ছবিঃ নিউজ.জংশন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বুধবার (২৬ আগস্ট) আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত মৌলভীবাজার গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাদ্রাসার সভাপতি রুস্তম আলী ভুলার নেতৃত্বে সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসটি শুরু হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি হ্নীলা মৌলভীবাজার এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং টেকনাফের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

জুলুসটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে হ্নীলা দরগাহপাড়া কবরস্থান ও মৌলভীবাজার বৃহত্তর কবরস্থান জিয়ারত করে। পরে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজার এলাকা ঘুরে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসে। প্রায় তিন থেকে চার ঘণ্টাব্যাপী এ জুলুসে দুই শতাধিক অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

জুলুস শুরুর আগে গাউছিয়া কমপ্লেক্সের প্রবর্তক গোলাম মোহাম্মদ সেলিম উদ্দিন হায়দারের মাজার শরীফ জিয়ারত করা হয়। জুলুস চলাকালে ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত—ইয়া রাসুলুল্লাহ (দঃ)’ এবং ‘নারায়ে গাউছিয়া—ইয়া গাউছুল আজম দস্তগীর’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগান দেওয়া হয়। এ সময় নাতে রাসুল (সঃ) পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি রুস্তম আলী ভুলা, গাউছিয়া সুন্নিয়া কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন হায়দার শামীম, সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমদ, মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী খান আলকাদেরী, সহকারী শিক্ষক মাস্টার আবু ছিদ্দিক হায়দার, মোহাম্মদ হোসাইন, মাওলানা নুরুল আলম ফারুকী, শামসুল আলম জিহাদী ও সুলতান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর হ্নীলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন।

জুলুসের পথে স্থানীয় ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিরা অংশগ্রহণকারীদের জন্য পানি ও নাস্তার ব্যবস্থা করেন। জুলুস নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়।

পরে জুলুস শেষে অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে তাবরুক বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২