| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট

সপ্তাহব্যাপী ক্যাম্পে সামরিক, শৃঙ্খলা ও ব্যবহারিক প্রশিক্ষণ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১১:০৪
জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট
ছবিঃ নিউজ.জংশন

জয়পুরহাট সরকারি কলেজে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং–২০২৬/২৭ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী (ক্যাডেট) অংশ নিচ্ছেন।

গত রোববার (২৩ আগস্ট) ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পটি আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে।

সোমবার (২৪ আগস্ট) ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইয়ারুল কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির অ্যাডজুট্যান্ট মেজর মো. মাসকুর রহমান রওনক, ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইমরুল কায়েস, লেফটেন্যান্ট আবু রেজা আমিনুর রহমান এবং জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পিইউও এ কে এম নাফিউর রহমান ও পিইউও মো. এনামুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পে ক্যাডেটদের শৃঙ্খলা ও সামরিক প্রশিক্ষণ প্রদানের জন্য সামরিক প্রশিক্ষকদের পাশাপাশি ১৮ জন সামরিক প্রশিক্ষক ও ১১ জন বেসামরিক কর্মচারী দায়িত্ব পালন করছেন।

সপ্তাহব্যাপী এ ক্যাম্পে ক্যাডেটদের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সামরিক প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২