| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনের প্রস্তুতি সভা

মো. আল হাসান, জয়পুরহাট
আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৭:১৮
জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনের প্রস্তুতি সভা
ছবিঃ নিউজ জংশন

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২