| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
শিক্ষা

জবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রান্ত বসু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৯
জবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছবিঃ নিউজ.জংশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মো. হুমায়ুন কবিরকে সভাপতি এবং মো. জসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


নবগঠিত কমিটিতে এড. আব্দুল মোমেন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মো. গোলাম আজম সৈকতকে সিনিয়র সহ-সভাপতি, এবাদুল হক পারভেজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. ছালাউদ্দিনকে কোষাধ্যক্ষ করা হয়েছে।


সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অ্যালামনাইদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২