আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. শাহ আলম দাড়িয়াকে নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় ভোটার ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে জনপ্রতিনিধি হিসেবে কাকে দেখতে চান—এ নিয়ে আলোচনায় শাহ আলমের নাম উঠে আসছে বলে দাবি করেছেন তার সমর্থকেরা।
শাহ আলম দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে জড়িত এবং বর্তমানে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও নেতাকর্মী জানান, এলাকার মানুষের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিনের যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে মেম্বার পদে তার প্রার্থিতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
নিজের প্রার্থিতার বিষয়ে শাহ আলম বলেন, “সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আসন্ন নির্বাচনে আমার সবচেয়ে বড় শক্তি। এলাকার সবার দোয়া ও সমর্থন থাকলে সাধারণ মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাব বলে মনে করি।”
তিনি নির্বাচনে এলাকার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।