| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

বিজিবির বিশেষ অভিযানে এফডিএমএন সদস্য আটক, ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে

টেকনাফ প্রতিনিধি
আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৬:১৪
ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ আটক ১
ছবিঃ নিউজ.জংশন

কক্সবাজারের ঘুমধুম সীমান্তে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল (১৯) নামে এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক-বি/২-এর বাসিন্দা মো. শহিদুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২