| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

গনিপুরে মাদকবিরোধী প্রতিবাদ সভা: ‘মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়’

কাশেম বিন আবু জুবায়ের
আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৭
গনিপুরে মাদকবিরোধী প্রতিবাদ সভা: ‘মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়’
ছবিঃ নিউজ জংশন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর রেলগেট ফলমন্ডিতে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সভায় এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইসমাইল হোসেন দুলাল। সভাপতিত্ব করেন হাজী আমিন উল্ল্যাহ। প্রধান বক্তা ছিলেন মো. আবদুল মালেক। এছাড়া বক্তব্য দেন মো. আফতাব উদ্দিন মাসুদ, মো. নুরুল হক এবং জি. এস. নিজাম উদ্দীন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং গনিপুরকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান অতিথি হাজী ইসমাইল হোসেন দুলাল বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অভিভাবক, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গনিপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা অপরিহার্য।”

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক নজরদারি জোরদারের মাধ্যমে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান আয়োজনে দায়িত্ব পালন করেন মো. রেজাউল হক রেজু, মো. ফয়েজ উল্ল্যাহ, মো. লিটন, রিফাত, রকি, আজিম, সাদ্দাম হোসেন, রুবেল, বাহার, মো. অরিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজের প্রতিনিধিরা। সভা সঞ্চালনা করেন মো. পারভেজ ও নিজাম উদ্দীন হারুন।

সভা শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা গনিপুরকে মাদকমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২