| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক

মো. আল হাসান, জয়পুরহাট
আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৭:৪৮
ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক
ছবিঃ নিউজ জংশন

জয়পুরহাটের ক্ষেতলালে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ক্ষেতলাল থানা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে আব্দুর রহিমের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। তবে এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ও তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী বলেন, “কোনো সহকারী শিক্ষক মাদকের সঙ্গে যুক্ত থাকলে বা মাদকসংক্রান্ত বিষয়ে আটক হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতিবেদন পাঠাবেন। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আটক শিক্ষক আব্দুর রহিম কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২