| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কৃষকদল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ

মো. সিয়াম হোসেন শামীম, দিনাজপুর
আপডেট: ১১ আগস্ট ২০২৬, ১০:২৭
কৃষকদল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
ছবিঃ নিউজ জংশন

দিনাজপুর কোতোয়ালি থানায় পুলিশ পরিদর্শককে থাপ্পড় ও হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা মজিবর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে পরিবহন ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা শহরের প্রধান চারটি প্রবেশপথসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে দিনাজপুরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।

শ্রমিক নেতাদের অভিযোগ, গ্রেপ্তারের পর থানা হেফাজতে মজিবর রহমানকে মারধর করা হয়েছে। তারা অবিলম্বে তার মুক্তি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীর অপসারণ এবং ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন।

শ্রমিক নেতারা জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।

এদিকে ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে দিনাজপুর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২