| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কেশরহাটে ভোক্তা-অধিকার আইন নিয়ে সচেতনতামূলক সভা

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৫:০৫
কেশরহাটে ভোক্তা-অধিকার আইন নিয়ে সচেতনতামূলক সভা
ছবিঃ নিউজ.জংশন

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কেশরহাটে আয়োজিত এ সভায় ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ এবং আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার বিপুল বিশ্বাস, কেশরহাট বণিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা।

আলোচনায় বক্তারা বলেন, বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ের অধিকার রক্ষা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায়, খাদ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো অনিয়ম বন্ধে ব্যবসায়ী ও ভোক্তা—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সহকারী কমিশনার বিপুল বিশ্বাসসহ অতিথিরা আইনটির বিভিন্ন দিক তুলে ধরে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, সম্মিলিত সচেতনতাই একটি নিরাপদ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তুলতে পারে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২