| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া ক্যাম্প

পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর)
আপডেট: ১১ আগস্ট ২০২৬, ১০:২৫
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া ক্যাম্প
ছবিঃ নিউজ জংশন

যশোরের কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার শিকারপুর কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারীরা অংশ নেন।

ক্যাম্পে আগত নারীদের বিনামূল্যে ভায়া পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

ক্যাম্পটি পরিদর্শন করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ। এ সময় শিকারপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যের ভায়া ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিতে আসা নারীরা বিনামূল্যে পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২