| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

যানজট নিরসন সিদ্ধান্ত অমান্য: কুলাউড়ায় সড়ক অবরোধ নিয়ে সুফিয়ান আহমেদের ক্ষোভ

কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৩৬
যানজট নিরসন সিদ্ধান্ত অমান্য: কুলাউড়ায় সড়ক অবরোধ নিয়ে সুফিয়ান আহমেদের ক্ষোভ
সুফিয়ান আহমেদ | ছবিঃ ফেইসবুক থেকে নেওয়া

কুলাউড়া পৌর শহরের তীব্র যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্ত অমান্য করে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের সড়ক অবরোধ ও মিছিলের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি উল্লেখ করেন, গত ১৩ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তারের সভাপতিত্বে যানজট নিরসনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনি, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বদরুজ্জামান সজল ও রেদওয়ান খানসহ বাস, সিএনজি ও অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শহরের প্রধান পয়েন্টগুলোতে (যেমন: সেন্ট্রাল ডায়াগনস্টিকের পশ্চিম পাশে ২টি, রেস্ট হাউস গেটে ২টি, সার্কেল অফিসের পূর্বে ভূকশিমইল লাইনে ৪টি, স্বপ্ন শপের সামনে ১টি, সিটি ব্যাংকের সামনে ২টি, টাইম ক্যাফের সামনে ২টি এবং ফায়ার সার্ভিসের উভয় পাশে ২টি করে) সুনির্দিষ্ট সংখ্যক ‘স্ট্যান্ডবাই’ সিএনজি অবস্থান করবে এবং একটি গাড়ি ছেড়ে গেলে আরেকটি যুক্ত হবে। ১৮ আগস্ট সোমবার থেকে এই নিয়ম কার্যকর করার কথা ছিল এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে গাড়ি ডাম্পিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

​তবে বাস্তবায়নের দিনে আইন প্রয়োগ করতে গেলে উল্টো সড়ক অবরোধ ও মিছিলের ঘটনা ঘটে। ঘটনাটির তীব্র সমালোচনা করে সুফিয়ান আহমেদ লেখেন, "আইন সবার জন্য সমান।" তিনি স্মরণ করিয়ে দেন যে সিএনজি মালিক-শ্রমিকদের সংখ্যা প্রায় দশ হাজার হলেও, যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা যদি তাদের অধিকার আদায়ে রাস্তায় নামে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

​অবিলম্বে শহরের যানজট মুক্ত ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে এবং প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনে চলতে শ্রমিক সংগঠনগুলোর প্রতি তিনি জোর দাবি জানান।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২